বেঁচে থাকার ইচ্ছে
- Pushpu Monjuri
বেঁচে থাকতে চেয়েছি বাঁচার ইচ্ছে ছিল
বাঁচতে চাইলেই তো আর বাঁচা যায়না
এই মানুষ;মানব সমাজ
কত রীতি-নীতি কত আইন।
বাঁচার স্বাদ জাগে তখন অনেক আমার
যখন দেখি পূবালী হাওয়া বয়
ওই নীল আকাশ দেখতে পাই
পাখিগুলো ডানা মেলে উড়ে যায়।
অনেক দেখেছি সেই ক্ষীণ স্রোত
দেখেছি কখনো মৃদূ,কখনো ঝড়ো বৃষ্টি
তপ্ত দূপুরে কখনো রঙের সৃষ্টি
অবাক বিস্ময়ে ভাবি,জাগে বাঁচার ইচ্ছে।
প্রকৃতি পরশ অনুভব মাধূর্যতা মাধবী
সবুজ শ্যামলা ফসলের হাতছানি
রাস্তার ধারে শিমুল আর বটবৃক্ষ
দারুণ আনন্দে মেতেছি কখনো খুবই।
বেঁচে থাকার ইচ্ছে হয় কখনো আবার
দু চোখ দিয়ে ছোঁয়ে দেখি যখন নিজেকে
ভাবতেই ভাল লাগে তখন আমার হৃদয়ে
শিহরণ জাগানো তবু;অতৃপ্তি শুধু নিয়তির কুদৃষ্টি।
০১-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।